সারা দেশ

কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  ওই যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বলে জানিয়েছে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজানুর রহমান জানান, সমুদ্র সৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  

“ ওই যুবকের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল। তার পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পোষাকের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, এটি কোন পর্যটকের মৃতদেহ হতে পারে। “  

এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড এই রহস্য উদঘাটনের পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

গাজী মিজানুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads