সারা দেশ

কক্সবাজারে পুলিশ বক্স ভাঙচুর

  • ''
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের মধ্যে কক্সবাজারে আন্দোলনরত শিক্ষার্থীরা হামলা চালিয়ে পুলিশ বক্স ভাঙচুর করেছে। আজ রোববার বিকেলে বাস টার্মিনাল সংলগ্ন এই বক্সটি মিছিল সহকারে এসে ভাঙচুর করা হয়। এই সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করে আন্দোলনকারীরা।

এরপর পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বিকেলে সরকারের সমর্থনে শহরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads