কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন। রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা টেস্টে উনার করোনা পজিটিভ আসে।
সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান জানান, কয়েকদিন ধরে শরীরে জ্বর সর্দি থাকায় গতকাল টেস্ট করেছি। এতে করোনা পজিটিভ হয়েছে। আমি সুস্থতার জন্য জেলাবাসীর কাছে দোয়া কামনা করছি।





