কক্সবাজারে জোয়ারের পানি বেড়ে ঢুকে পড়েছে লোকালয়ে

প্রতিনিধির পাঠানো ছবি

প্রাকৃতিক দুর্যোগ

কক্সবাজারে জোয়ারের পানি বেড়ে ঢুকে পড়েছে লোকালয়ে

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরে জলোচ্ছাসের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের বিভিন্ন উপকূলে জোয়ারের পানি বেড়ে পাড়া মহল্লায় প্রবেশ করছে। এতে অনেকে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। আবার দিনের বেলা হওয়াতে অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে পরিবারকে নিয়ে নিরাপদে আছে বলে ও জানা গেছে। এখনো পর্যন্ত কোন প্রাণহানীর ঘটনার কথা শুনা না গেলেও বিভিন্ন জায়গায় বেড়িবাধ,ব্লক ভেঙ্গে পানি ঢুকেছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে সদর উপজেলার ঝিলংজা,পিএমখালী,শহরের পৌর এলাকার টেকপাড়া,নুরপাড়া,পেশকারপাড়া,গুদারপাড়াসহ বিভিন্ন এলাকা পানি প্রবেশ করেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ২৫ মে বেলা ১২ টার দিকে পানি প্রবেশ করে যা আস্তে আস্তে বাড়তে থাকে। এদিকে ঈদগাও গোমাতলী এলাকায় বেড়িবাধ ভেঙ্গে ব্যাপক হারে পানি লোকালয়ে প্রবেশ করেছে। অন্যদিকে মহেশখালীর মাতারবাড়ি,কুতুবজোম সহ বিভিন্ন ইউনিয়নে এবং কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নে পানি প্রবেশ করেছে বলে জানা গেছে।

এ সময় সদ্য নির্মাণ করা বেড়িবাধ ভেঙ্গে যাওয়ার কাজের মান নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা বলেন, সব লোটপাট করেছে ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads