কয়েকদিন বন্ধ থাকার পর কক্সবাজারে রোববার থেকে সীমিত আকারে সীমিত আকারে খোলা থাকবে বেসরকারি ব্যাংক। এদিন বেশিরভাগ ব্যাংকেগুলোতে উপচেপড়া ভীড় দেখা গেছে। এর মধ্যে ব্যাংকে আসা মানুষের লাইন অনেক ব্যাংকে রাস্তা পর্যন্ত ছড়াতেও দেখা গেছে। অন্যদিকে বেশিরভাগ ব্যাংক খোলা থাকলেও কিছু ব্যাংক আগের মতই বন্ধ আছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন ভূক্তভোগী।
রোববার বেলা ১১ টার দিকে কক্সবাজার ইসলামী ব্যাংকে গ্রাহকের লাইন প্রধান সড়ক পর্যন্ত ছাড়িয়েছে। এ সময় সামাজিক দূরত্ব ছাড়াই সবাইকে লাইনে দাড়াতে দেখা গেছে।
আলাপকালে বড় বাজার এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, আমার নগদ টাকার খুব প্রয়োজন। তাই টাকা তুলতে ব্যাংকে এসেছি। এখানে অনেক মানুষ তাই লাইনে দাঁড়িয়ে আছি জানি না কখন টাকা পাব। এদিকে বাংলাবাজার থেকে আসার এক মহিলা গ্রাহক বলেন,আমার স্বামী বিদেশ থাকে সেখানেও সব কিছু বন্ধ। তাই আগে কিছু টাকা তুলতে এসেছি। তবে আমি ৫০ হাজারটাকা চেক দিলেও আমাকে দিয়েছে ২৫ হাজার টাকা। ব্যাংক থেকে বলা হয়েছে, কিছুদিন পরে এসে আবার টাকা তুলতে।
তবে এখানে সামাজিক দূরত্ব বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্মকর্তা জানান, ভীড় সামলাতেই কাহিল হয়ে পড়ছি। আমরা বলছি তবে গ্রাহকরা কথা শুনছেন না।
এদিকে বাজার ঘাটায় ইউনিয়ন ব্যাংকে গিয়েও দেখা গেছে একই চিত্র। সেখানেও গ্রাহকদের লাইন রাস্তা পর্যন্ত চলে এসেছে। আলাপকালে নজরুল নামের একজন বলেন,বাসাবাড়ির খরচের জন্য নগদ টাকা খুব দরকার তাই টাকা তুলতে এসেছি। এখানে সামাজিক দূরত্ব না মানার বিষয়ে কোন সঠিক উত্তর দিতে পারেনি ব্যাংক কর্মকর্তারা। এদিকে জেলার বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংক খোলেনি বলে জানান ভুক্তভোগীরা।
এ ব্যাপারে মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন,আমার টাকার দরকার তাই সাউথইস্ট ব্যাংকে গিয়ে দেখি ব্যাংক বন্ধ।
এ বিষয়ে সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার বাবর চৌধুরী বলেন,আমরা অফিসিয়াল সার্কুলার পায়নি। তবে সোমবার থেকে খোলার সম্ভবনা আছে।





