সারা দেশ

কটিয়াদীতে চান্দপুর ইউনিয়ন বিএনপি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪ নং চান্দপুর ইউনিয়ন বিএনপির এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) সন্ধ্যায় চান্দপুর ইউনিয়নের নয়াপাড়া বাজারের নিকটে ধনকীপাড়া মাদ্রাসা মাঠে ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য এ্যাড. আশিকুজ্জামান নজরুল। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.রিয়াজুল ইসলাম সেবক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদিকুর রহমান সাদেক।

কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ইমাম হোসেন দুলাল মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল হোসেন ভূঁইয়া,জহিরুল ইসলাম বুলবুল মেম্বার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মোঃ তাইজুল ইসলাম,রাজন মিয়া,মিয়া চান্দশাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আজাহারুল হক রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দপুর ইউনিয়ন বিএনপি'র দপ্তর সম্পাদক হুসাইন আহমেদ।

সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে বলেন স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এ দেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে।আমাদের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। খুনী হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও তার ধুসররা এখনো বিএনপি'র বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে।

আমাদের সবাইকে সকল প্রকার দুর্নীতি ও খুনি হাসিনার ধূসরদের সকল চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশনায়ক জননেতা তারেক রহমানের হাত কে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

উক্ত কর্মীসভায় চান্দপুর ইউনিয়ন বিএনপি'র ৯ টি ওয়ার্ডের নেতাকর্মী ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads