কমন ইল্যান্ড পরিবারে নতুন অতিথি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কমন ইল্যান্ড পরিবারে নতুন অতিথি

  • রেজাউল করিম সোহাগ, শ্রীপুর
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২১

ফের একটি পুরুষ শাবকের জন্ম হলো সাফারি পার্কের কমন ইল্যান্ড পরিবারে। গত বছরের মাঝামাঝি সময় প্রথম বারের মতো আফ্রিকান তৃণভোজী প্রাণি কমন ইল্যান্ড দম্পতি একটি শাবকের জন্ম দিয়েছিল। সেটিও পুরুষ শাবক ছিল। এ দিকে গত বুধবার দুপুরে ফের গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো একটি পুরুষ কমন ইল্যান্ড শাবকের জন্ম দিয়েছে কমন ইল্যান্ড দম্পতি। এখন পার্কের কোর সাফারির ভেতর আফ্রিকান সাফারিতে মা কমন ইল্যান্ড শাবক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সময় সময় শাবককে দুধ পান করতে দেখা যাচ্ছে। এ নিয়ে পার্কে চার সদস্যের একটি কমন ইল্যান্ড পরিবার হলো। এর মধ্যে তিনটি পুরুষ, একটি নারী সদস্য রয়েছে। ফুটফুটে শাবকটি এখন পার্কে আসা দর্শনার্থীদের মূল আকর্ষণে পরিণত হতে পারে বলে আশা করছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান

পার্কে ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, কমন ইল্যান্ড সাধারণত একটি বাচ্চার জন্ম দেয়। এদের গর্ভকালীন সময় ৯ মাস। বন্য পরিবেশে গড় আয়ু ২০ থেকে ২৫ বছর, ক্যাপটিভে আরো বেশি সময় বাঁচে। দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয় নারী কমন ইল্যান্ড, অন্যদিকে পুরুষ কমন ইল্যান্ড প্রাপ্তবয়স্ক হয় চার থেকে পাঁচ বছরে। আফ্রিকা থেকে পার্কে আনা একটি পরিবার থেকে দুবার দুটি বাচ্চার জন্ম হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads