কিশোরগঞ্জ প্রতিনিধি:
"খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে মামুদপুর বন্ধু মহল ক্লাবের উদ্যোগে এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী মামুদপুর গ্রামের কৃতি সন্তান,রোদার পুড্ডা বাজারের "মা বাবার দোয়া ভাই ভাই মটরস" এর মালিক মোঃ লাল মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার ১২ জুলাই বিকালে মামুদপুর বন্ধু মহল ক্লাবের সামনে মামুদপুর গ্রামের বিভিন্ন মহল্লার যুবকদের হাতে ফুটবল বিতরণ করা হয়।
এই উপলক্ষে মামুদপুর বন্ধু মহল ক্লাবের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ রহমানের সঞ্চালনায়, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সদরুল হক।এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজ সেবক দ্বীন ইসলাম, ডা:রিয়াদ আরেফিন, মোঃ মুর্শিদ আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ সবুজ মিয়া, মোঃ সাহাব উদ্দিন, মোঃ হারুন, বিল্লাল হোসেন ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সভায় উপস্থিত সমাজ ভিত্তিক এলাকার ১১ টি সমাজের তরুণ যুবকদের হাতে ফুটবল বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন বর্তমান সময়ে এলাকার যুব সমাজ মোবাইল ফোনে গেইমস খেলা ও মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে পড়ছে। সমাজের তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে ভয়াবহ নেশা থেকে ফিরে আনতে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লাল মিয়ার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। উল্লেখ্য যে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লাল মিয়ার তরুণ যুব সমাজের হাতে এই ফুটবল বিতরণ কার্যক্রম এলাকাবাসী কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।





