করোনায় আরো ১৩৪ মৃত্যু, শনাক্ত ৬২১৪

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় আরো ১৩৪ মৃত্যু, শনাক্ত ৬২১৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের।

এদিকে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭০৩ জনের। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ৩৯ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৩৮, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২৩, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। এদের মধ্যে ৭ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৫৮০ জন এবং নারী ৪ হাজার ৩৩২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩০, ৪১ থেকে ৫০ বছরের ২৪, ৩১ থেকে ৪০ বছরের ১০, ২১ থেকে ৩০ বছরের ৪  এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। যদিও মাঝে গত ২৬ জুন মৃত্যু ছিল একশ’ এর নিচে।

এর আগে, গত ১ জুলাই দেশে করোনার ইতিহাসে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এর পর গতকাল ২ জুলাই ১৩২ জন, ২৭ জুন ১১৯ জন, ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন আর ২৮ জুন ১০৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads