করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তারা পেল প্রণোদনা ঋণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তারা পেল প্রণোদনা ঋণ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অগাস্ট, ২০২১

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তারা পেল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড -১৯ প্রণোদনা ঋণ। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কেরানীগঞ্জ, ঢাকা এর উদ্যোগে এ ঋণ প্রদান করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (গ্রড-১)এর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নি, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর সভাপতি আব্দুর রউফ শাহীন,

বিআরডিবি মহাপরিচালকের একান্ত সচিব সাদিকুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, ঢাকা জেলা টিআর ডিবির উপপরিচালক গোলাম ছারুয়ার মোস্তফাসহ উপজেলা বিআরডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কেরানীগঞ্জ উপজেলার ১২ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ২৯ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads