করোনায় মারা গেলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনায় মারা গেলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, গণপরিষদের সদস্য, সাবেক এমপি, সাবেক হুইপ, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য আলহাজ্ব আজিজুর রহমান মৃত্যুবরণ করেছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)।

করোনা উপসর্গ থাকায় গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজিজুর রহমানকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্বা অজিজুর রহমান সিলেট অঞ্চলে আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads