করোনার মধ্যে ডেঙ্গু আতঙ্কে সিলেটবাসী

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনার মধ্যে ডেঙ্গু আতঙ্কে সিলেটবাসী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মে, ২০২০

করোনা মহামারির মধ্যে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে সিলেটবাসী। নগরে বেড়েছে মশার উপদ্রব। নগরীর খাল, নালা থেকে শুরু করে বাসাবাড়িতেও হচ্ছে মশার প্রজনন। করোনার কারণে মশা নিধনে বিরতি দেয় সিটি কর্পোরেশন। তবে আবার শুরু করলেও তাদের কার্যক্রম চলছে ধীর গতিতেই।

সিলেট নগরীর ফোয়ারা-খালে জমে থাকা আবর্জনা আর ময়লার স্তূপে থমকে যায় পানির স্বাভাবিক প্রবাহ। যেখানে গড়ে উঠেছে মশার প্রজনন।নগরীর বাসাবাড়ির আঙ্গিনা, ছাদ কিংবা আবাসিক ড্রেনগুলোরও একই অবস্থা। তাই বেড়েছে মশার উপদ্রব। এতে অতিষ্ট নগরবাসী।

এ অবস্থায় মশা নিধনে চলমান কার্যক্রমের পাশাপাশি, স্বাস্থ্যকর্তার পরামর্শে এডিস নিয়ন্ত্রণে ঈদের পর থেকে থাকবে বিশেষ অভিযান।সিসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, 'করোনা ভাইরাসের কারণে আমরা এই কার্যক্রমটা হাতে নিতে পারছি না। এটা হয়তো আমরা ঈদের পরে নিব। এ অভিযান চলমান প্রক্রিয়া।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads