করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য স্যারের (নানক) করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। স্যার সুস্থ আছেন, ভালো আছেন। তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads