করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৩৬

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৩৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৩ হাজার ৪০৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৭১ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৬৬ শতাংশ।

নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৩ জন বা ৭৭.৩৮ শতাংশ এবং নারী ১ হাজার ১৮৮ জন বা ২২.৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৮৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৫.৭৯ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads