করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯৫

ফাইল ছবি

মহানগর

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫৯৫ জনের শরীরে।

এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৯৪ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৬৪১ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নয়জন নারী। এদের ৩১ জন হাসপাতালে এবং ছয়জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ছিলেন তিনজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ২০ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন তিনজন। আর মোট মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১৮ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৭৭৬ জন (২১ দশমিক ০১ শতাংশ)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads