করোনায় আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ৩ হাজারের বেশি

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ৩ হাজারের বেশি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুন, ২০২১

দেশে করোনাভাইরাসের দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ফের তিন হাজার ছাড়িয়েছে। আর এক দিনে মৃত্যু ফের ছাড়িয়ে গেছে অর্ধশত। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৩ হাজার ১৭২ জনের মৃত্যু হলো।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৮ লাখ ২৯ হজার ৯৭২ জনের।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads