জাতীয়

করোনায় কমেছে মৃত্যু , বেড়েছে শনাক্তের হার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০২১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৪ জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) ৭ জনের মৃত্যু ও ২৭৬ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads