করোনায় নির্বাচন স্থগিত নয় : সিইসি

ছবি : সংগৃহীত

জাতীয়

করোনায় নির্বাচন স্থগিত নয় : সিইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২০

মহামারী করোনায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সোমবার (১৬ মার্চ) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

সিইসি নূরুল হুদা বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত। আমাদের আশঙ্কা আছে, দুশ্চিন্তাগ্রস্ত আছি। যেহেতু নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, সুতরাং ২১ মার্চের নির্বাচন আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে হয়তো। আগামী ২১ তারিখের নির্বাচনটা পেছাতে চাচ্ছি না। এর মধ্যেই আমাদের কাজ করতে হবে।

মহামারী করোনার মধ্যেই এগিয়ে আসছে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) বেশকিছু সংসদীয় আসনের উপ-নির্বাচন।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরগাট-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়া ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চসিক নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্তমানে যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। কিন্তু এর মধ্যেও চসিক ও উপ-নির্বাচনগুলো ঘিরে দেশে অনেকটা নির্বিঘ্নেই চলছে নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মযজ্ঞ। একদিকে করোনা, একদিকে নির্বাচন।

নির্বাচন স্থগিত না করার পেছনে যুক্তি তুলে ধরে তিনি বলেন, আমরা এমন একটা জাতি, যে ন্যাচারাল টলারেন্স, হাজার বছরের অভ্যাস প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, মহামারী, কলেরা, বসন্ত, ম্যালেরিয়া, আবার মানবসৃষ্ট দুর্যোগ, যেমন- রানা প্লাজার ধসের ঘটনা, অগ্নিকাণ্ড, হলি আর্টিজানের ঘটনা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে জীবনের ঝুঁকি নিয়ে এসব দুর্যোগ মোকাবিলা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads