করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়াল

সংগৃহীত ছবি

বিদেশ

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়াল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৮ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।  এ ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ।

আজ বুধবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে মৃতের দিক দিয়ে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ১২৭ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে স্পেন এখনো তার অবস্থান ধরে রেখেছে। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads