করোনায় লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

সংগৃহীত ছবি

আফ্রিকা

করোনায় লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের হানায় লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধান মাহমুদ জিবরিল মারা গেছেন। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) মিসরের রাজধানী কায়রোর একটি হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো জানিয়েছে, হৃদরোগ নিয়ে গত দুই সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হোন। পরে তার করোনা শনাক্ত হয়। শেষ দুইদিনে অবস্থার অবনতি হলে রোববার ৬৮ বছর বয়সী প্রবীন এই রাজনীতিকের অকাল প্রয়ান ঘটে। 

এর মধ্যদিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় দুইজনের প্রাণ গেল। এছাড়া, উত্তর আফ্রিকার দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ জন। 

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করে মাহমুদ জিবরিলের বিদ্রোহী সরকার। এরপর ২০১২ সালে তারই গঠিত ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্স গঠন করেন। সংঠনটির সেক্রেটারি খালেদ-আল মিরিমি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি কায়রোর গানজৌরি স্পেশালাইজড হাসপতালে ভর্তি হন। এর তিনদিন পর তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads