করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২ জন।এ নিয়ে দেশে এপর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫০ জন।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২৬০ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।
নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ।গত ২৪ ঘন্টায় দেশে ১৯ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার করোনায় দেশে মৃত্যু হয় ১ জনের।শনাক্ত হয় ২১১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজন ঢাকা ও অপরজন রংপুর বিভাগের।





