করোনা টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

জাতীয়

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ফাইজারের টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকার তৃতীয় ডোজ নেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিক।

খালেদা জিয়া টিকা নেয়ার উদ্দেশ্যে আজ বিকাল ৪টা ১০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। বিকাল ৪টা ৩৬ মিনিটে তিনি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন। পরে গাড়িতেই অপেক্ষা করেন তিনি। হাসপাতালে গাড়িতে অবস্থান করেই টিকার বুস্টার ডোজ নেন খালেদা জিয়া। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুরশিদা খাতুন বিকাল ৪ টা ৪৯ মিনিটে টিকা পুশ করেন। এ সময়ে সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান ও লিপি আরা খাতুন সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে বাসার আরো তিনজন টিকা নিয়েছেন। অন্য তিনজন হলেন- খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা সিকদার, আবদুল রহিম ও আবদুল খালেক। সবাকে ফাইজারের বুস্টার ডোজ দেয়া হয়।

টিকা গ্রহণ শেষে বিকেল ৪ টা ৫৩ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে।

খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এর আগে বুধবার সকালে জানান, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় খালেদা জিয়া বেলা ২টা ৩০ মিনিটের দিকে করোনা টিকার বুস্টার ডোজ নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads