করোনা প্রতিরোধে গোপালগঞ্জে হাট ছত্রভঙ্গ

ছবি : ‍বাংলাদেশের খবর

সারা দেশ

করোনা প্রতিরোধে গোপালগঞ্জে হাট ছত্রভঙ্গ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালিয়ে একটি হাট ছত্রভঙ্গ করেছেন। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ শহরের বড় বাজার হাট ছত্রভঙ্গ করেন তারা।

শুক্রবার সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে সাপ্তাহিক হাট বসতে শুরু করে বড় বাজারে। এ হাটে প্রচুর দোকানপাট বসে ও অসংখ্য মানুষের সমাগম ঘটে। বিকেলে এ হাটে পুরোদমে কেনা-বেচা শুরু হবে। এ খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায়। তারা মুহুর্তের মধ্যে দোকানীদের হাট থেকে দোকান-পাট তুলে নেয়ার কঠোর নির্দেশ দেয়। তাদের নির্দেশে হাটের ব্যাবসায়ীরা অস্থায়ী দোকান তুলে নেন। হাটে আগত ক্রেতারা দ্রুত হাট ত্যাগ করেন।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধের দোকান ব্যতিত সকল দোকান-পাট আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। অভিযান শুরুর ১৫ মিনিটের মধ্যে হাট ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মাইকে করোনাভাইরাস সংক্রমন রোধে সচেতনতা মূলক প্রচারণা চালান তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads