করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বান্দরবানের লামা পৌর শহর ও বাজার এলাকায় সচেতনতামূলক মাইকিং ও জনসাধারণদের ফেস মাস্ক বিতরণ করেছে পুলিশ। আজ রোববার বেলা ১২টার দিকে লামা থানা থেকে একটি র্যালি শুরু হয়ে লামা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।
মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম।
এসময় র্যালি থেকে সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। র্যালি থেকে লামার সকল জনসাধারণকে সর্বক্ষেত্র মাস্ক পরে চলাফেরা করার জন্য সতর্ক করা হয়।
পথচারীকে মাস্ক পরিয়ে দিচ্ছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।
র্যালিতে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, এসআই রাশেদুল ইসলাম, ত্রিদিব বড়ুয়া, আনোয়ার হোসেন সহ লামা থানা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।





