দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতির ১৬ গুণীজনকে সম্মাননা দিচ্ছে পশ্চিম বাংলার সাংস্কৃতিক সংগঠন নিখিলবঙ্গ বাচিক সংসদ ও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালারস বাংলা।
আগামীকাল শনিবার কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রমঞ্চ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পশ্চিম বাংলা বিধান সভার বিধায়ক স্মিতা বক্সী। বিশেষ অতিথি থাকবেন কলকাতা বিধাননগর মিউনিসিপ্যালিটি করপোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও কালারস বাংলা টেলিভিশনের হেড অব বিজনেস রাহুল চক্রবর্তী।
সম্প্রতি কলকাতায় নন্দন সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেন নিখিলবঙ্গ বাচিক সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল।
পুরস্কারপ্রাপ্তরা হলেন এপার বাংলার কবি অসীম সাহা, সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, অভিনেতা জিয়াউল হাসান কিসলু ও শহীদুল আলম সাচ্চু, মঞ্চ নাট্যকার ও নির্দেশক কাজী রফিক, নাট্যকার ও গীতিকার সহিদ রাহমান, গীতিকার মহম্মদ হাবিবুল্লাহ ও চলচ্চিত্র অভিনেতা রতন খান, ওপার বাংলার নাট্যকার ও অভিনয়শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কবি শুভ দাশগুপ্ত, লোক সংগীতশিল্পী শুভেন্দু মাইতি, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র ও সংগীতশিল্পী মনীষা মুরলী নায়ার।
সম্মাননা প্রাপ্তির খবরে শহীদুল আলম সাচ্চু বলেন, ‘যেকোনো পুরস্কার কিংবা সম্মাননা প্রাপ্তির খবরই একজন শিল্পীর জন্য আনন্দের। আর সেটা যদি নিজ দেশের গণ্ডির বাইরে থেকে আসে, তাহলে তো আরো গর্বের। কলকাতায় একই মঞ্চে যারা সম্মাননা পেতে যাচ্ছেন, তারা প্রত্যেকেই স্ব-স্ব ক্ষেত্রে গুণী। সবাইকে অভিনন্দন জানাই।





