নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১টি এতিমখানা ও কওমি মাদ্রাসায় ২ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা বাবদ চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২১টি এতিমখানা ও কওমি মাদ্রাসার প্রতিটি সভাপতি ও প্রধানদের হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরুসহ স্থানীয় সাংবাদিকরা।





