নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে আব্দুল্লাহ নামের ১৮ মাসের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামের এ ঘটনাটি ঘটে।
সে ওই গ্রামের সায়িদ মিয়ার ছেলে।
শিশু আব্দুল্লাহ এর চাচা জুয়েল মিয়া জানান সকালে বাড়ির উঠানে আমার ভাইয়ের যমজ সন্তান খেলা করছিল। সবার অজান্তে সকালে কোন এক সময় বাড়ির সামনে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজি পর অপর শিশু রাফি ইশারায় ইঙ্গিতে পুকুরে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন।
পরে তাকে উদ্ধার করে সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিয়া তামান্না মৃত ঘোষণা করেন। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





