কলমাকান্দায় অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি মানু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি মানু

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি, ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় অসহায় পরিবারের মধ্যে  শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন এমপি মানু মজুমদার। আজ শুক্রবার বিকালে উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে দুস্থ ও অসহায় তিনশত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল)  বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা- ১ আসনের এমপি মানু মজুমদার।

গত কয়েক দিনের চলমান শীতে সমাজের অসহায়দের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেছেন। তাই অসহায় শীতার্তরা এই কম্বল পেয়ে হাসীমুখে বাড়ী ফিরছেন।

কম্বল বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads