করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় এমপি মানু মজুমদার ব্যক্তিগত উদ্যোগে হাসপাতাল, থানা পুলিশসহ সাধারণ জনতার মধ্যে ২০০০ পিস মাক্স বিতরণ করছেন।
আজ রোববার সকালে উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে বাজারে জরুরি প্রয়োজনে আসা জনতার মধ্যে এ মাক্স বিতরণ করা হয়।
পাশাপাশি সামজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলাফেরাসহ জনগণকে বার বার হাত ধোয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারেও পরামর্শ দেন তিনি।
কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধে নিজ এলাকার মানুষকে যার যার বাড়ি তে অবস্থান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
তিনি দলের সকল নেতা ও কর্মীদের স্থানীয় ভাবে করোনা প্রতিরোধে কমিটি গঠন করে যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার আহবান জানান।





