কলমাকান্দায় থানা কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় থানা কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় থানার উদ্দ্যোগে "পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় সদরের প্রধান রাস্তায় এক র‌্যালী প্রদক্ষিণ শেষে থানার প্রাঙ্গণে ওসি মো. মাজহারুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান।

এস,আই মো. আ: ছালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুলতান গিয়াস উদ্দীন, ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ ও সুশীল সমাজের প্রতিনিধি রাখাল বনিক প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads