কলমাকান্দায় দেড় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ১

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

কলমাকান্দায় দেড় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ১

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় ছয় কোটি টাকার কষ্টিপাথরসহ পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

আটক মো. আলমগীর কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয় টাক্কার ব্রিজ এলাকায় মৃত শাহজাহান এর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্তে ওসি মো. মাজহারুল করিমের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর বাজার বাবুলের বাড়িতে তার ভাড়াটিয়া নয়েল সরকার (৩৮) রুমে অভিযান চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ডিম্বাকৃতির কষ্টি পাথর উদ্ধার করা হয়।  এ সময় কষ্টিপাথর কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মো. আলমগীরকে আটক করা হয়। উদ্ধার হওয়া কষ্টিপাথরের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম  জানান, আলমগীরসহ অন্যরা  দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তারা কষ্টিপাথর বিক্রির কথা বলে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে কষ্টিপাথরসহ একজনকে আটক করে। 

তিনি জানান, ওই সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই কষ্টি পাথর পাচারকারী চক্রের মূলহোতা নয়েল সরকারসহ অন্যান্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বাদী হয়ে ওই রাতে কলমাকান্দা থানায় একটি  মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads