সারা দেশ

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল, ২০২২

নেত্রকোণার কলমাকান্দায় ডোবায় বৃষ্টির জমানো পানিতে ডুবে সানি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টায়  উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সানি রঘুরামপুর গ্রামের সোহেল মিয়া ও সুমা আক্তারের দম্পতির এক মাত্র পুত্র সন্তান ।

পুলিশ ও মৃতের ভাই খায়রুল সুত্রে জানা যায়, গত শনিবার দিনগত রাতে ঝড়বৃষ্টিতে তাদের বাড়ীর রান্নাঘরসহ কিছু গাছের ডালাপালা বাড়ির উঠানে পড়েছিল। ঘুম থেকে উঠে সাংসারিক কাজে বাবা-মা ব্যস্ত ছিলেন। অনুমান সকাল ১০ টায় শিশু সানি বসত ঘরে বাবা-মায়ের মাঝখানে বসে খেলছিল। এর কোনও ফাঁকে পরিবার সদস্যদের অজান্তে নিজ বাড়ির বসত ঘর থেকে পিছনের দরজা দিয়ে বের হয়ে নিখোঁজ হয় সানি । অনেক খোঁজাখুঁজির তার সন্ধান পাওয়া যায়নি। পরে বাড়ির পিছনের ডোবায় বৃষ্টির জমা থাকা পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে তারই মা সুমা। এ সময় তার আত্মচিৎকারে মৃতের বাবাসহ পরিবারের লোকজন  ছুটে আসেন এবং শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নিশাত তাসনিম সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে প্রাথমিক ধারণা ।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ মৃতের বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads