কলমাকান্দায় ভারতীয় পণ্য প্রকাশ্যে নিলামে বিক্রি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় ভারতীয় পণ্য প্রকাশ্যে নিলামে বিক্রি

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় জব্দকৃত ভারতীয় পণ্য প্রকাশ্যে নিলামে ৯৪ হাজার ২২৫ টাকায় বিক্রি করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশে কলমাকান্দা থানায় প্রকাশ্যে নিলামে ভারতীয় পণ্য ১০টি লটে ভাগ করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।  নিলামে ১০ জন অংশগ্রহণ করেন। 

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ১০ জনের মধ্যে  সর্বোচ্চ দরদাতা ৫ জনের কাছে ৯৪ হাজার ২২৫ টাকায় জব্দকৃত ভারতীয় পণ্য বিক্রি করা হয়েছে। নিয়মমাফিকভাবে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। 

নিলামে কলমাকান্দা দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৩ আগস্ট  ভারতীয় তৈরি পণ্য ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে পণ্যসহ তিন চোরাকারবারিসহ  আটক করে পুলিশ। এসময় ভারতীয় ১৮ প্যাকেট কমপ্ল্যান, কিটক্যাট চকলেট ১৯ প্যাকেট, ওরিও বিস্কুট ৩০০ প্যাকেট, সানসিল্ক শ্যাম্পু ১২০ পিস, ক্লিনিক প্লাস শ্যাম্পু ১৩০ পিস, সানসিল্ক কন্ডিশনার ১২০ পিস, পন্ডস পাউডার ১৩০ পিস এবং একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads