কলমাকান্দায় মদসহ আটককৃত ২ জনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় মদসহ আটককৃত ২ জনের কারাদণ্ড

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় তিন বোতল মদসহ আটক হওয়া ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সোহেল রানা।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের আজিজ এর ছেলে বাবুল মিয়া (৪০) ও একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের  উলুকান্দা গ্রামের মজিবুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৫)।

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি, খারনই বিওপির সুবেদার মো. বাবর মিয়া জানান, বৃহস্পতিবার উপজেলার খারনই ইউনিয়নের চেংগ্নী মেলা সংলগ্ন ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল সেখানে ওৎ পেতে থাকি। মদসহ আটককৃতরা গোপালবাড়ী নামক স্থানে পৌঁছালে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা দৌড়ে পালানোর সময় টহল দল তাদের আটক করে তল্লাশী চালায়। এসময় তাদের প্যান্টের পকেট হতে তিন বোতল ভারতীয় মদ জব্দ করে। ওই দিন রাতেই আটকৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহেল রানা এর নিকট সোর্পদ করা হয়। পরে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আটককৃতদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ওই জব্দকৃত ভারতীয় তিন বোতল মদ থানা পুলিশের হেফাজতে আলামত রেখে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে দন্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বিজিবি-৩১ ব্যাটালিয়ন খারনই বিওপির সুবেদার মো. বাবর মিয়া এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads