কলমাকান্দায় যুবদলের সভাপতিসহ আটক ৮

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় যুবদলের সভাপতিসহ আটক ৮

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

নেত্রকোনা জেলার কলমাকান্দায় বুধবার দিবাগত রাতে লেংঙ্গুরা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ আটজনকে পৃথক পৃথক এলাকায় নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার লেংঙ্গুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাকসাদুর রহমান বিপ্লব (৪৮), থানা বিএনপি'র সদস্য পোগলা ইউনিয়নের নুরুল আমিন ওরফে নুরু মেম্বার (৬২),খারনৈ ইউনিয়ন বিএনপি'র কর্মী গৌরিপুরের আমিনুল ইসলাম (২৫), সুন্দরীঘাটের নুর নবী, বাউসামের মো. সোহেল মিয়া,ও রংছাতী ইউনিয়নের চৈতা'র বিএনপি'র কর্মী মো. মঞ্জুরুল হক মঞ্জু (২৮), নাজিরপুর ইউনিয়ন গাছতলা'র বিএনপি'র কর্মী মো. ফরিদ মিয়া ও কৈলাটি ইউনিয়ন কনুড়া'র মো. সাঈদ মেম্বার (৪৮) ।

এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম বলেন, আটক ব্যক্তিদের আজ বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads