নেত্রকোনার কলমাকান্দায় শুদ্ধ রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী শুদ্ধ সুর ও বাণীতে রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক মোঃ মামুনুল ইসলাম।
উক্ত শুদ্ধ রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ কর্মশালায় জনতা কালচারাল একাডেমী, উপজেলা শিল্পকলা একাডেমি, ও মধ্যনগর সাহিত্য পরিষদ এর উদ্যোগে কর্মশালায় কলমাকান্দা ও মধ্যনগরের ৭৫ জন প্রশিক্ষণার্থী, অংশগ্রহণ করেন। প্রবীণ সঙ্গীতজ্ঞ প্রভাত চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভার:) এইচ এম ইলিয়াস, মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায়, জনতা কালচারাল একাডেমির প্রশিক্ষক নেপাল তালুকদার, কলমাকান্দা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রবীর কুমার সরকার প্রদীপ, মধ্যনগর সাহিত্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক রাজীব দেবনাথ, উদীচী শিল্পীগোষ্ঠী কলমাকান্দা উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম ও শিক্ষার্থী-অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।





