কলমাকান্দায় ১৫০ শিক্ষার্থীদর মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় ১৫০ শিক্ষার্থীদর মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০১৯

কলমাকান্দায় মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় অধ্যায়নরত ১৫০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদর মধ্যে ৩ লাখ টাকার এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের আয়াজনে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. জাকির হােসনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা- ১ আসনের এমপি মানু মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল খালক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরাজা বেগম শিমু, বড়খাপঁন ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ,শিক্ষক কামরন নাহার, মো.মিজানুর রহমান ও শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads