সারা দেশ

ইউনিসেফের সহযোগিতায়

কলাপাড়ায়  স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন

  • দোলন ঢালী, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০২২

পটুয়াখালী জেলার কলাপাড়া ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় এ সভা অনুষ্ঠিত হয়। 

এই প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও কিশোরীদের মাসিককালীন ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সুস্বাস্থ্যের অভ্যাস গড়তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার" এর উদ্বোধন করা হয়। এতে কলাপাড়া উপজেলার প্রায় ৩৩ টি এবং রাঙ্গাবালী উপজেলার ১২টি বিদ্যালয়ে  উচ্চতা ও ওজন পরিমাপক যন্ত্র, সচেতনতামূলক পোস্টার, সেনিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্স সহ  সংশ্লিষ্ট মালামাল হস্তান্তর করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিসেফ এর বরিশাল বিভাগের চিফ তৌহিদ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব মোখলেসুর রহমান, ইউনিসেফ বরিশালের প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads