কলাপাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

কলাপাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মে, ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারের নিজ ঘর থেকে তহমিনা আক্তার(১৯) এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত তহমিনা খানাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও হোটেল ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন প্যাদার মেয়ে।

মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, সহপাঠী প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল প্রেমিক মাসুম হাওলাদারের সাথে তহমিনা পালিয়ে চট্রগ্রাম চলে যায়। গত মঙ্গলবার তহমিনাকে তার পিতা বাসায় নিয়ে আসে। বুধবার সকালে তহমিনা আসার খবরে তার সহপাঠীরা তার সাথে দেখা করতে আসে। এতে লজ্জায় তহমিনা নিজ ঘরের দোতলার আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা থানায় ইউডি মামলা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads