জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা করেন। জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৫ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময়, কলাপাড়া শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাবু হীরা হাওলাদার স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কমিশনার সরদার মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন।
আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফাতেমা আক্তার রেখা, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডক্টর শহিদুল ইসলাম বিশ্বাস, পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল খান, এমপি পিএ তরিকুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, সালমা আক্তার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নুরজামাল খালাসী,পৌর শ্রমিক লীগের সভাপতি তানজিল,সাধারন সম্পাদক রাহাত গাজী, সহ শ্রমিক লীগের ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।





