পটুয়াখালীর কলাপাড়া দরিদ্র ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদানের কাজ শুরু হয়েছে প্রশাসন। শনিবার বিকাল থেকে মহিপুর ও কুয়াকাটার ৮৩ জন মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও দুঃস্থ্যদের সরকারি খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
আজ থেকে আরও এক হাজার নয়শ জনকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে লবন ও ডাল, পাঁচশ গ্রাম তেল ও একটি সাবান দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলাটির নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ।
এদিকে কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ৯৭ জনের মধ্যে ৬৯ জনের কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হয়েছে।
কলাপ্ড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, বাকি ২৮ জনের কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হবে ৫ এপ্রিল। এই সময়ের মধ্যে সকলকে নিরাপদে থাকার অনুরোধ করেন এবং জরুরী প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিতে বলেন।





