সারা দেশ

কাউখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

  • কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, ২০২১

কাউখালীতে অপহরেণের পর স্কুল ছাত্রী সুখি আক্তারকে ১মাস পর গত রোববার রাতে নরসিংদি জেলার নগেন পাড়া থেকে পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরণকারী আরিফুর রহমান (২৮) কেও পুলিশ গ্রেপ্তার করেছে।

জানাগেছে, উপজেলার বড় বিড়ালজুরী গ্রামের বাদশা খন্দকারের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী সুখি আক্তারকে গত ১মাস পূর্বে বাড়ি থেকে প্রাইভেটের উদ্দেশ্যে কাউখালী আসার পথে ঝালকাঠি সদর উপজেলার বঙ্কুরা গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে আরিফুর রহমান (২৮) মটর সাইকেলে পথ রোধ করে তাকে তুলে নিয়ে অপহরণ করে। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে উদ্ধার করার চেষ্টায় ব্যর্থ হয়ে গত বৃহস্পতিবার কাউখালী থানায় আরিফুর রহমানসহ ৩-৪জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত করে এবং মোবাইল ট্রাকিং ও গোপন সংবাদের মাধ্যমে গত রোববার রাতে কাউখালী পুলিশ ও নরসিংদির সদর থানা পুলিশের সহায়তা আত্ম গোপনে থাকা অবস্থায় অপহৃতা এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে কাউখালী থানায় নিয়ে আসে।

অপহৃতা সুখি আক্তারকে আজ সোমবার পিরোজপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য হাজির করানো হয় এবং অপহরণকারী আরিফুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads