কাউখালী উপজেলায় ৩য় ধাপে গত রবিবার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৬নং ধাবড়ী গ্রামের বাসিন্দা স্বামী আলামিন শেখ ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছেন ৩৩৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোরগ মার্কার প্রার্থী মোনায়েম হোসেন মুন্না ২৯৩ ভোট পেয়ে।
অপরদিকে তার স্ত্রী শাহানাজ আক্তার শান্তা কলম মার্কা নিয়ে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (৭,৮,৯) সয়না, রঘুনাথপুর ও মেঘপাল গ্রামের মহিলা মেম্বার হিসেবে ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বি ছিলেন রহিমা বেগম মাইক মার্কা নিয়ে ৬৩৮ ভোট পেয়েছেন।
ভোটাররা দুইজনকে নির্বাচিত করতে পেরে খুশি হয়েছেন। স্বামী আলামিন এর পূর্বেও ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী শাহানাজ আক্তার শান্তা এবারই প্রথম নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। ভোটাররা স্বামী স্ত্রী দুইজনকেই ভালবেসে ভোট দিয়েছেন। এতে এলাকায় আনন্দের জোয়ার বইছে।





