‘মাস্ক পড়ার অভ্যাস করুন, কোভিড মুক্ত বাংলাদেশ গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে সকল থানা পুলিশের উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার করার জন্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ মার্চ) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী জনগনকে সচেতন করার লক্ষ্যে মাস্ক ব্যবহার করার জন্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়।
এর অংশ হিসাবে জেলার বিভিন্ন থানায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা অডিটরিয়ামে এসে শেষ হয়। এ সময় সাধারণ মানুষকে করোনা থেকে রক্ষার জন্য শতভাগ মাস্ক ব্যবহার এবং সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ কর্মকর্তারা।





