কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম পার্শ্বের রাস্তা এবং চিরাপাড়া ব্রিজের উত্তর পাশে রাস্তার ঢালে নির্মানের দুই মাসের মাথায় গাইড ওয়াল ভেঙ্গে পড়েছে।
অপরিকল্পিতভাবে গাইড ওয়াল নির্মানের ফলে সরকারি অর্থের অপচয় হয়েছে বলে এলাকাবাসী জানায়।
খেলার মাঠ রক্ষা ও রাস্তার ভাঙ্গন ও মাঠকে সুরক্ষার জন্য গত দুই মাস পূর্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে নাম মাত্র প্রকল্প দেখিয়ে স্থানীয় মজনু রাজমিস্ত্রী দারা নরবরে একটি গাইড ওয়াল তৈরী করা হয়। এই গাইড ওয়ালের ভিতর গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মেশিনের সাহায্যে বালু ফেলানোর সময় গাইড ওয়ালের মূল অংশ ভেঙ্গে পরে।
গাইড ওয়াল নির্মানের রাজমিস্ত্রী মজনু জানান, গাইড ওয়াল করার জন্য ঠ্যাক দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু মাঠের ভিতর ঠ্যাক না দেওয়ার কারনে এ গাইড ওয়াল ভেঙ্গে পড়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলামকে মোবাইল ফোনে জানতে চাইলে ফোনটি তিনি রিসিভ করেনি।





