কাউখালীতে লাশ ফেলে পালিয়ে যাবার সময় জনতার হাতে আটক দেবর 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাউখালীতে লাশ ফেলে পালিয়ে যাবার সময় জনতার হাতে আটক দেবর 

  • কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০২১

কাউখালীতে ভাবীকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় দেবরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। জানা যায়, উপজেলা বৌলাকান্দা গ্রামের নুরুল আমিনের মেয়ে আঞ্জুমারা মিতু (৩২), ঝালকাঠী সদর উপজেলার বংকুরা গ্রামের আব্দুস ছালামের ছেলে স্বামী কামরুল হাওলাদার (৪০) ও দেবর ফোরকান হাওলাদার (৩৮) ব্যবসায়ী সূত্র ধরে ঢাকায় ডেমরায় একটি বাসায় থাকতেন। স্বামী দেবরের মধ্যে ব্যবসা নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার আঞ্জুমারা মিতু স্থানীয় ব্যাংকে টাকা তুলে ফেরার পথে আর বাসায় না ফেরায় স্বামী কামরুল হাওলাদার ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরের দিন এলাকাবাসী নারায়ণগঞ্জে রাস্তায় লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্ত করে মর্গে রাখে। স্বামী ও দেবর খবর পেয়ে স্ত্রী আঞ্জুমারা’র মিতু লাশ শনাক্ত করে।

গতকাল শনিবার স্বামী ও দেবর লাশ নিয়ে কাউখালীর বৌলাকান্দা ওই নারীর বাবার বাড়িতে পৌঁছে দাফন করার জন্য। দেবর ফোরকান হাওলাদারের গতিবিধি সন্দেহজনক বলে মনে করেন স্থানীয়রা। এক পর্যায়ে জানাযা ও দাফন না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তাকে মোটর সাইকেলে ধাওয়া করে আটক করে কাউখালী থানা-পুলিশে সোপর্দ করে। থানা-পুলিশ ডেমরা থানাকে খবর দিলে ডেমরা থানার এসআই মোজাম্মেল হোসেন সহ ৫ জন পুলিশ কাউখালী থানায় পৌছে স্বামী কামরুল হাওলাদার ও দেবর ফোরকানকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেমরা থানায় নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads