কাউন্সিলর ইরফান সাময়িক বরখাস্ত

সংগৃহীত ছবি

জাতীয়

কাউন্সিলর ইরফান সাময়িক বরখাস্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার রাতে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর এবং বাড়ি তল্লাশির পর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়ায় ইরফানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকারের সিটি করপোরেশন আইনে, কোনেও জনপ্রতিনিধি সাজাপ্রাপ্ত হলে তাকে বরখাস্ত করার বিধান আছে। 

নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের পর সোমবার হাজী সেলিমের বাড়ি তল্লাশি করে মদ ও ওয়াকিটকি পাওয়ায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফানকে এক বছর কারাদণ্ড দেন। 

গত ফেব্রুয়ারিতে ইরফান দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তার বাবা হাজী মো. সেলিম ঢাকা-৭ আসনে তিনবারের সংসদ সদস্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads