ঝালকাঠির কাঠালিয়ায় নতুন করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে উপজেলার মোট চার জনের করোনা শনাক্ত হয়েছে। তারা দু'জনেই ঢাকা থেকে এসেছেন। একজন চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (৫২) ও অপরজন আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের এক যুবক (২৫)।
চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী জানান, তিনি ৯ মে ঢাকা থেকে বাড়িতে এসেছেন এবং হোম কোয়ারেন্টিনে আছেন। তার করোনা পরীক্ষায় রেজাল্ট পজেটিভ আসে। তার বাড়িসহ আসে পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি সুস্থ আছেন।
আমুয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার জানান, ছোনাউটা গ্রামের বাসিন্দা কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে এবং তার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। তার করোনা পরীক্ষায় রেজাল্ট পজেটিভ আসে। তার ঘরসহ বাড়ির কয়েকটি ঘর লকডাউন করা হয়েছে। তাকে তার ঘরের একটি রুমে আইসোলেশনে রাখা হয়। সবসময় তার খোঁজ খবর নেওয়া হচ্ছে ও তাকে মানুষিকভাবে ভেঙ্গে না পাড়ার জন্য সাপোর্ট দিচ্ছি।





