কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধি:
মাদক মুক্ত সমাজ গড়ুন খেলাধুলায় অংশগ্রহণ করুন এই প্রতিপাদকে সামনে রেখে স্বাধীনতা ক্লাব ও পাঠাগারের আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে । ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করেন ফ্রেন্ডস ফুটবল একাদশ কাপাসিয়া বনাম বেড়াবাড়ি যুব সংঘ ফুটবল একাদশ শ্রীপুর ।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার কাপাসিয়া উপজেলার বাঘিয়া স্বাধীনতা মাঠে গণ সংবর্ধনা ও ফাইনাল ফুটবল খেলা পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মোঃ বাবু শেখের সভাপতিত্বে গণ সংবর্ধনা ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উদ্বোধক ছিলেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আয়ুবুর রহমান সিকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু বকর মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাজাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম , কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা মন্ডলী সদস্য আসাদুজ্জামান ইমন ,ফুটন্ত মাল্টিমিডিয়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শামীম হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন ।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।





