পটুয়াখালীর দুমকিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৯ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের খেলোয়ারের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে। এতে পাঙ্গাশিয়া এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের ৭জন খেলোয়ারই আহত হয়েছেন। আহত ৭ শিক্ষার্থী খেলোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মাঠে বঙবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৯ কাবডি প্রতিযোগিতায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম পাঙ্গাশিয়া এবিএন মাধ্যমিক বিদ্যালয় দলের ফাইনাল খেলায় এঘটনা ঘটে।
এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ: আজিজ জানান, খেলায় ১পয়েন্টে এগিয়ে থাকা এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়ারা অপর পক্ষের বেচে থাকা ১জন খেলোয়ারকে ধরে ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ছাত্ররা মিলে প্রতিপক্ষের খেলোয়ারদের ওপর অতর্কিত হামলা চালায় এতে খেলা পণ্ড হয়ে যায়। হামলায় এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়ার মো: কিশোর, আবু সালেহ, মো: কাওসার, আবদুর রহমান, মো: মূছা খান, রাকিব হোসেন, মো: আমীন আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
এবিষয়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন হামলার বিষয় অস্বীকার করে বলেন, এখানে কোন হামলর ঘটনা ঘটেনি তবে উভয় পক্ষের খেলোয়ারদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে এবং শিক্ষকরা উভয় পক্ষকে দু’দিকে সরিয়ে দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিসেস বদরুন্নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে ঘটনাটি মিমাংসার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।





